শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দক্ষিণ সুরমায় ডাকাতি : ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের দক্ষিণ সুরমার অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোল্লারগাঁও ইউনিয়ের বেটুয়ারমুখ গ্রামে সাবেক ইউটি সদস্য মরহুম ইলাছ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান।

পুলিশ ও মরহুম ইলাছ মিয়ার পারিবারিক সুত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সবাই ঘুমন্ত থাকা অবস্থায় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে দেশীয় অস্ত্র মাধ্যমে জিম্মি করে ফেলে। এরপর তাদের ভয়ভীতি প্রদর্শন করে প্রায় দশ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।

মরহুম ইলাছ মিয়ার মেয়ের জামাই শামিমুর রহমান জানান, তার স্ত্রী-সন্তান সহ পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতদল ঘরে থাকা প্রায় দশ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লক্ষাধিক টাকাসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এবিষয়ে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে অনাগ্রহী হওয়ার কারণে এখনো মামলা হয়নি। তবে যদি তারা আসে সাথে সাথে মামলা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!