শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ডাকাতদের হামলায় সাইফ আলী আহত : অস্ত্রোপচারের পর রাখা হয়েছে পর্যবেক্ষণে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতদের হামলা হয়েছে।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় পরিবারের সবই গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফ।

আহত অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অস্ত্রোপচারের পর বিপদমুক্ত আছেন সাইফ আলী খান। তাকে আইসিইউতে স্থানান্তরিত করে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সম্পন্ন হয়েছে সাইফের অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন।

সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও।
সার্জারিতে সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গেছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ।
লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে ‘সৎগুরু শরণ ভবনের’ একটি ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ।
গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। তখন সাইফ সেখানে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই দুষ্কৃতিকারী।
তবে নিরাপদে রয়েছেন কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!