শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জুড়ীতে দিনদুপুরে দেড় লাখ টাকা ছিনতাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি:- মৌলভী বাজারের জুড়ী উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুজন নারী। এ সময় তাঁদের কাছ থেকে দেড় লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।

জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের তেতইরতল এলাকার জুড়ী-কুলাউড়া সড়কে সোমবার দুপুরে  এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগী নারীরা জুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে, তেতইরতল এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী রাবিনা আক্তার ও সাইদুলের বড় ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম সোমবার উপজেলা সদরে একটি ব্যাংকে টাকা তুলতে যান।

সেখান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা তুলে কিছু কেনাকাটা করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। বেলা পৌনে একটার দিকে বাড়ির কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলের দুই আরোহী অটোরিকশার পথরোধ করেন।

এ সময় তাঁরা রাজিয়া বেগমের কাঁধে ঝোলানো ব্যাগ ধরে টানাটানি করতে থাকেন। ওই ব্যাগে টাকাসহ তাঁদের দুটি মুঠোফোন রাখা ছিল। দুই নারী চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা ধারালো দা বের করে প্রাণনাশের ভয় দেখান। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে কুলাউড়ার দিকে চলে যান তাঁরা।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!