বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রীসহ ৩জনের ফাঁসির আদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক মো. কবির হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)।

পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘ ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।

পুলিশ আরো জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা।

নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি।

এ হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন পরে, কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!