মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

জানুয়ারিতেই তালিকাভুক্ত হবে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই সংশ্লিষ্টদের মোবাইল নম্বরে এ বিষয়ে একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে।

ক্ষুদেবার্তায় জানানো হয়, শহীদ ও আহতদের তালিকাভুক্ত করতে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে জমা দিতে হবে।

এর আগে, গত ২১ ডিসেম্বর তথ্য অধিদপ্তর থেকে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা প্রস্তুতে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং বিশেষ সেল নিরলসভাবে কাজ করছে।

প্রকাশিত খসড়া তালিকায় ৮৫৮ জনকে শহীদ এবং ১১ হাজার ৫৫১ জনকে আহত হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তথ্য গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নাম চূড়ান্ত করতে বিশেষ সেল ও সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে জানুয়ারিতেই তালিকা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার পাশাপাশি আহতদের পুনর্বাসন ও শহীদদের পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই উদ্যোগে সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!