শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্রের সেবা নিয়ে সুসংবাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা পেতে এখন থেকে নির্বাচন কমিশনের হটলাইন নম্বর ১০৫-এ টোল ফ্রি কথা বলা যাবে।

সোমবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরীফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা মিলবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার ঠিকানা পরিবর্তনসহ নাগরিক সেবায় জেলা, উপজেলা ও থানা অফিসে যোগাযোগ করা যাবে।

সেই সঙ্গে প্রয়োজনে নির্বাচন কমিশন হটলাইন ১০৫-এ টোল ফ্রি সেবা নেয়ার অনুরোধ জানায় ইসি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!