শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জগন্নাথপুরে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেইসবুক পোস্ট নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ফেইসবুক পোস্ট নিয়ে গত ১১ নভেম্বর সোমবার বাগময়না তাজপুর গ্রামের সুজাত মিয়া ও আবদুলকাছ এর লোকজনের মধ্যে প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বড় ধরণের কোন হতাহতের আগেই স্থানীয় শালিসি ব্যক্তিরা উভয়কে সরিয়ে দিলে আর সংঘর্ষ হয়নি। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে আবারো দুইপক্ষের লোকজন রণসাজে সজ্জিত হয়ে মাইকিং করে সংঘর্ষে লিপ্ত হন।
প্রায় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ সুজাত মিয়া (৭০) সুলফির আঘাতে মৃত্যুবরণ করেন। যদিও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডা. সৃজনা সরকার তমা তার মৃত্যু নিশ্চিত করেন।
সংঘর্ষে আহতরা হলেন, জাবেদ আলী, রেকুল মিয়া, সুনু মিয়া, মহিম মিয়া, সেজুল মিয়া, লিটন মিয়া, হেলাল মিয়া, আবদুল মোমিন, কাজল মিয়া, মারুফ মিয়া, জয়নাল আবেদীন, জুনেদ আলী, হোসেন মিয়া ও সেকুল মিয়া।
এর মধ্যে ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি নিস্পত্তি হওয়ার পরও কথা কাটাকাটি নিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!