শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ছাতকে গাড়ি রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ী নিহত : ড্রাইভার আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতকের ট্রাক চালকের কিল-ঘুষিতে প্রাণ গেল আবদুল কাহার (৪৫) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীর। এ ঘটনায় অভিযুক্ত রতন মন্ডল মিয়াকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্ট এলাকায়। নিহত আবদুল কাহার স্থানীয় দক্ষিণ বড়কাপন এলাকার মোহাম্মদ আবদুল্লার ছেলে।

জানা যায়, বড়কাপন পয়েন্টের মেসার্স এনাম ট্রেডার্সে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৬১৯) যোগে রড নিয়ে আসেন ট্রাক চালক রতন মন্ডল মিয়া। দোকানের পাশে রডের গাড়ি রাখাকে কেন্দ্র করে ভাঙ্গারী ব্যবসায়ী আবদুল কাহারের সাথে কথা কাটাকাটি হয় ট্রাক চালক রতন মন্ডল মিয়ার।

এক পর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে ভাঙ্গারী ব্যবসায়ীকে একাধিক কিল-ঘুষি দিলে অজ্ঞান হয়ে পড়ে। আশপাশ লোকজন তাৎক্ষনিক তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ব্যবসায়ীর মৃত্যুর পর অভিযুক্ত চালককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেন। সে রাজবাড়ি জেলার, পাংশা উপজেলার চর আখড়া এলাকার মৃত সিকান্দার মন্ডলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল কবির। তিনি বলেন অভিযুক্ত ট্রাক চালক পুলিশ হেফাজতে আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!