বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি’- গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উদ্দিন জেবুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। রোববার দুপুর ১টার দিকে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহতাব উদ্দিন জেবুল লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের ছানি হত্যা মামলার ১৮নং এজাহারভুক্ত আসামি মাহতাব উদ্দিন জেবুল। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও কয়েকটি মামলা রয়েছে।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে র‍্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। এরপর সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!