বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

গোয়াইনঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের ম র দে হ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ।

তিনি উপজেলার সোনারহাট বিওপি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন। জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুইজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাই পানিতে ডুবে যায়।

নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহী মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে সিলেটের ফায়ার সার্ভিস, স্থানীয় ডুবুরীরা অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজের ২৪ ঘন্টা পর স্থানীয় ডুবুরীরা তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নিখোঁজের ২৪ ঘন্টা পর সিপাহী মাসুম বিল্লাহের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী কার্যক্রম শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!