সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

গিনিতে ফুটবল ম্যাচ চলাকালে সংঘর্ষে নিহত ১০০

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গিনির দ্বিতীয় বড় শহর এন’জেরেকোরে রোববার (১ ডিসেম্বর) ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের দর্শকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন, হাসপাতালে যতদূর চোখ যায় শুধু সারি সারি লাশ। এ ছাড়া হলওয়ের ফ্লোরেও অনেক লাশ পড়ে আছে। সেইসঙ্গে মর্গও লাশে ভর্তি।

তিনি বলেছেন, অন্তত ১০০ জন মারা গেছে। স্থানীয় হাসপাতাল এবং মর্গগুলো লাশে ভর্তি। আরেক চিকিৎসক বলেছেন, ডজনে ডজনে লোক মারা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফুটবল মাঠের বাইরে বহু মানুষের সংঘর্ষ চলছে। অসংখ্য মৃতদেহ মাটিতে পড়ে আছে। তবে এসব ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরেকোরে পুলিশ স্টেশনে ভাঙচুর চালিয়েছেন এবং থানা জ্বালিয়ে দিয়েছেন। এএফপিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, রেফারির এক সিদ্ধান্তের কারণেই এই সংঘর্ষের সূত্রপাত। তারা মাঠে প্রবেশ করে এবং সংঘাত শুরু হয়।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গিনির জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। দুমবুইয়ার ২০২১ সালে ক্যুর মাধ্যমে গিনির ক্ষমতা দখল করেন। এরপর তিনি নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!