শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কুয়েতে বিশ্বনাথের শ্যালক-দুলাভাইয়ের করুণ মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- কুয়েতে জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) তাদের লাশ এসে বাড়িতে পৌঁছেছে। দুপুর পৌনে ১২টায় কয়েছ আহমদ ও ২টায় রাসেল আহমদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ৯নং ওয়ার্ডের নরশিংপুর গ্রামের মৃত. হাজী মনা উল্লার ছেলে কয়েছ মিয়া (৪৪) ও তার শ্যালক উপজেলার লামাকাজি ইউনিয়নের শাখারিকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদের (২৯) এই করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, কয়েছ মিয়া কুয়েতের আল-সাবা নামক মরুভূমি এলাকায় একটি ছাউনিতে তাঁবুর ভেতরে রাত্রীযাপন করতেন। গত মঙ্গলবার তার শারীরিক অসুস্থতা দেখা দিলে শ্যালক রাসেল ও তার বড় ভাই তাকে দেখতে আসেন।

রাসেলের বড় ভাই কয়েছকে দেখাশুনার জন্য রাতে রাসেলকে রেখে যান। তাঁবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন দু’জন। সকালে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে আল-সাবা হাসপাতালে নিয়ে যান সেখানকার পুলিশ।

পরে হাসপাতালের প্রতিবেদনে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে লামাকাজি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য চমক আলী বলেন, রাসেল ও তার দুলাভাইয়ের মরদেহ আজ দেশে এসে পৌঁছেছে। পরে দু’জনের গ্রামের বাড়িতে তাদের দাফন সম্পন্ন হয়।

মাত্র ৩ মাস আগে কয়েছ মিয়া কুয়েতে গিয়েছিলেন। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আর রাসেল আহমদ গত ৪ বছর ধরে কুয়েতে বসবাস করছিলেন। তার ১৩ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!