শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কারাগার থেকে পরিবারের কাছে চিঠিতে যা লেখলেন ব্যারিস্টার সুমন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিভিন্ন মামলায় কারাগারে আটক হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন। একটি তার মাকে উদ্দেশ্য করে অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্য করে লেখা।

মঙ্গলবার রাতে তার লন্ডন প্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন।

মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন- ‘দোয়া রইল। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কুরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কুরআন পড়তে অনেক ভালো লাগে।

আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি।

আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। ভালো থাকবেন। সুমন, ১২/১২/২০২৪ইং’।

বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন- ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ।

শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন, কাশিমপুর কারাগার থেকে ১৭/১২/২০২৪ ইং’।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!