শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কানাইঘাটে পুকুর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের কানাইঘাট উপজেলায় রেজওয়ান আহমদ (৩০) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২নং লক্ষীপ্রাসাদ পশ্চিম ইউনিয়নের গোরকপুর (খাইল্লাকোনা) গ্রামের এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। রেজওয়ান আহমদ ঐ গ্রামের খলিলুর রহমানের ছেলে।
এদিকে, মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয় দাবি করে মৃত রেজওয়ানের মামা সাইফুর রহমান জানান, ‘রেজওয়ান আহমদ প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। গতকাল (বুধবার) রাতে রেজওয়ান বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে বাড়ি পাশের পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই মৃত্যুর ঘটনা কোন অবস্থাতেই স্বাভাবিক নয়। এটি হত্যাকাণ্ড। তাকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। আমরা আইনি পদক্ষেপ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি এই হত্যার বিচার চাই।

এ ঘটনায় কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!