শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

এবার শিবগঞ্জ ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- এবার সিলেট নগরীর শিবগঞ্জ শাখায় ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা। আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শিবগঞ্জের ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

এর আগে গত ২৮ অক্টোবর ন্যাশনাল ব্যাংক গোলাপগঞ্জ শাখায় বিক্ষুব্ধ গ্রাহকরা টাকা না পেয়ে তালা দেন।

জানা যায়, সিলেটের শিবগঞ্জে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তারা।

স্হানীয় লোকজন জানান, বুধবার সকালে গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা জানান, ব্যাংকে টাকা নেই। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন।

স্থানীয়দের অভিযোগ, তারা প্রয়োজনীয় পরিমাণ টাকা তুলতে পারছেন না। ব্যাংক থেকে মাত্র তিন হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টাকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

কয়েকজন জানান, তাদের সামনে ন্যাশনাল ব্যাংকে কয়েকজন প্রায় ৩/৪ লাখ টাকা জমা দিয়ে গেছেন। অথচ গ্রাহকদের তারা টাকা দিচ্ছেনা।

এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক শাখার ম্যানেজার সাব্বির হাসান জানান, চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছি না। এটা কেন্দ্রীয় সমস্যা। আমরা চেষ্টা করছি গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!