মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

ইজতেমায় নিরাপত্তা জোরদার করা হয়েছে : আইজিপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে আরও অনেক বেশি গ্রহণ করা হয়েছে। যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি ) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের কাছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন।

আইজিপি জানান, এবারের বিশ্ব ইজতেমায় প্রায় সাত হাজারের মতো আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলীগের কাজে নিয়োজিত প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে।

পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫ টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমায় এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া র‍্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোট দিয়ে টহল দেবেন।

তিনি আরও জানান, ইজতেমা ময়দানের আশপাশে বিশটি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার এর মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!