শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আমিরাতে বিমান বিধ্বস্ত: পাকিস্তানি পাইলট ও ভারতীয় চিকিৎসক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূল ঘেঁসে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিমানটির পাকিস্তানি পাইলট ও ভারতের এক চিকিৎসক নিহত হয়েছেন।

জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির বরাতে স্থানীয় সমংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (৩০ ডিসেম্বর) রাস আল খাইমাহ উপকূলে জাজিরাহ এভিয়েশন ক্লাবের একটি হালকা বিমান বিধ্বস্ত হয়।  দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী ভারতীয় চিকিৎসক সুলায়মান আল মজিদ রয়েছেন। তার জন্ম ও বেড়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতেই। অপর নিহত ব্যক্তি ২৬ বছর বয়সী পাকিস্তানি নারী পাইলট।

মজিদের বাবা মাজিদ মুকাররম খালিজ টাইমসকে জানান, দুপুর ২টার দিকে সৈকতের কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পর দুর্ঘটনা ঘটে।

মজিদ দর্শনীয় স্থানগুলো দেখার জন্য হালকা বিমানটি ভাড়া করেছিলেন। তার ছোট ভাইয়ের পরবর্তী ফ্লাইটে যাওয়ার কথা ছিল।

মাজিদের বাবা আরও বলেন, প্রথমে আমাদের বলা হয়েছিল বিমানটি রেডিও যোগাযোগ হারিয়ে ফেলেছে। পরে আমাদের জানানো হয়, এটি জরুরি অবতরণ করেছে এবং আরোহীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আমরা যখন হাসপাতালে পৌঁছাই, তখন আমাদের বলা হয়েছিল দুজনেই গুরুতর আহত এবং সুস্থ করে তোলার চেষ্টা চলছে। আমরা তাকে দেখার আগেই মারা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!