মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বেড়েছে ছি/ন/তা/ই, কেউই নিরাপদ নন সিলেট অ/প/হ/র/ণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য আ*ট*ক চুনারুঘাটে ধরা পড়ল ‘বহুরূপী’ প্রতারক ও ধ র্ষ ক মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন এতিম শিশুদের নিয়ে ইফতার করলো শান্তিগঞ্জ সমিতি সিলেট’ তাহিরপুর পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ, যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা! হাদি হ/ত্যা/র আসামী ফয়সাল ও আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু সিলেটে বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা সিলেটে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে আ ট ক ১ মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

আবারও সক্রীয় হচ্ছে কিশোর গ্যাং

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তৈরী হওয়া কিশোর গ্যাংকে কোনভাবে ধমানো যাচ্ছে না। এসব কিশোর গ্যাং পলাতক নেতাদের হুকুমে বিভিন্ন এলাকায় আবারও সক্রীয় হচ্ছে।

ছিনতাই, মাদক গ্রহন ও বিক্রি, মেয়েদের উক্ত্তক করা ও বিভিন্ন পাড়া মহল্লায় আড্ডা তাদের নিয়মিত আয়োজন। গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররাও গা ঢাকা দেয়। কিন্তু এলাকায় থেকে যায় তাদের আরেকটি গ্রুপ কিশোর গ্যাং। এসব কিশোর গ্যাং অপরাধ করে দোষ চাপিয়ে দিচ্ছে বিএনপি জামায়াতের উপর।

বাংলাদেশে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী নানা উদ্যোগ নিলেও ‘কিশোর গ্যাং’ এর তৎপরতা দিন দিন বেড়েই চলেছে এবং সিলেট নগরীর গণ্ডি ছাড়িয়ে এখন বিস্তৃত হচ্ছে উপজেলা পর্যায়েও।

এমনকি অনেক জায়গায় একাধিক কিশোর গ্যাং একে অন্যের সাথে সহিংসতায় জড়িয়ে পড়ছে। সিলেট নগরী ও শহরতলীর কয়েক জায়গায় এসব কিশোর গ্যাং তাদের পরিচয় পাল্টিয়ে নতুনভাবে সংঘটিত হচ্ছে।

এরা পুর্বে আওয়ামিলীগের সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের পরিচয়ে এলাকায় চলাফেরা করত। এখন এরা খোলস পাল্টিয়ে হয়ে গেছে ছাত্রদল ও যুবদলের কর্মী। অথচ এসব কিশোর গ্যাং তাদের অন্তরে লালন করছে ফ্যাসিষ্ট হাসিনাকে। নগরীর বিভিন্ন মোড়ে রয়েছে তাদের আড্ডা। স্কুল কলেজের মেয়েরা তাদের যন্ত্রনায় অতিষ্ট।

পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মূলত কিছু রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতাই কিশোর গ্যাং সংস্কৃতি ছড়িয়ে দেয়ার জন্য দায়ী। মাদক বাণিজ্য, চাঁদাবাজি এবং স্থানীয় পর্যায়ে কর্তৃত্ব তৈরির জন্য এলাকার শিশু কিশোরদের নিয়ে গ্যাং তৈরি করে নিজ স্বার্থে ব্যবহার করেন ওই ধরনের নেতারা।

পুলিশ বলছে কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়। কিন্তু সংশোধনাগারে তাদের নেতারা সব খরচ বহন করার কারনে এরা সংশোধনাগার থেকে বের হয়ে আরো বেপরোয়া হয়ে উঠে মূলত কথিত কিছু বড় ভাই ও কিছু পলিটিক্যাল নেতার কারণে।

এরা রাজনৈতিক নেতার ছত্র ছায়ায় থেকে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। এরা হুট করে এসে একেকটা ঘটনা ঘটায়। আর তাতে তাৎক্ষণিক কারও ক্ষতি হয়ে যায়। যেমন কারও সাথে এদের আরও একটু কথা কাটাকাটি হলো, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে ৩০/৪০ জন এসে হামলা শুরু করলো এলাকায় বস্তিগুলোতে থাকে এমন কিশোরদের পাশাপাশি পড়ালেখা করে এমন কিশোরদেরও দেখা যায় গ্রুপগুলোতে।

তবে সমাজ বিশ্লেষকদের মতামত যেসব কিশোর গ্যাং সদস্যরা অপরাধ করছে শুধু তাদের ধরা হচ্ছে। যারা কিশোরদের সংঘবদ্ধ করে অপরাধ করাচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। অর্থাৎ মদদদাতা বড় ভাই বা রাজনৈতিক নেতারা ধরাছোঁয়ার বাইরে থাকে।

তবে পুলিশ ও সমাজ অপরাধ গবেষকরা সবসময়ই বলে আসছেন যে পরিবারের তরুণ সদস্যদের সঠিক নির্দেশনা দেয়ার ক্ষেত্রে সব পিতা মাতা কিংবা পরিবার সবসময় ভূমিকা রাখতে পারছে না। যার করনে এসব কিশোর গ্যাং তৈরী হচ্ছে।

বিশেষ করে দরিদ্র অর্থাৎ প্রান্তিক পরিবারগুলোতে সঠিক অভিভাবকত্ব দেখা যায় না বলে সেসব পরিবারের কিশোররা সহজে ভুল পথে যায় এমন মন্তব্যও অনেকের।

অপরাধ বিশ্লেষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, কিশোরদের অপরাধ থেকে বিরত রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব কিশোরকে নৈতিক শিক্ষা দিতে হবে।

গড়ে তুলতে হবে পর্যাপ্ত কিশোর উন্নয়ন কেন্দ্র। যাতে আইনের সঙ্গে সংঘাতে আসা শিশু-কিশোরদের অপরাধ মানসিকতা দূর করা যায়। এছাড়া কিশোর অপরাধ দমানো সম্ভব নয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!