সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আনোয়ারুজ্জামানের বিদ্ধেষ কেন কয়েস লোদীর প্রতি?

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরপরই সিলেট সিটির পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি রনজিৎসহ ৫ জনের বাসা ভাংচুর করা হয় গ্রেফতার করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে।

ঘটনার পর যুক্তরাজ্য থেকে সরব হয়ে ওঠেছেন পদচ্যুত ও পলাতক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি সংবাদ সম্মেলন করে ও লাইভে এসে হামলার জন্য সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে একমাত্র দায়ী করেন।

কয়েস লোদী অবশ্য এহেন অভিযোগ অস্বীকার করে ভাংচুরে ঘটনাকে আওয়ামী লীগের কূটকৌশল বলে দাবি করেন।

এখানে প্রশ্ন জাগে, পলাতক ও সাবেক আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাবলীর জন্য একমাত্র বিএনপি নেতা কয়েস লোদীকে কেনো দায়ী করলেন।

সিলেটে সাবেক দুইবাবের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির অনেক প্রভাবশালী কেন্দ্রীয় ও স্থানীয় নেতা রয়েছেন, তাদের কাউকে কোনে দায়ী করলেন না তিনি, এমনকি তাদের প্রতি ইঙ্গিত পর্যন্ত করেননি।

সংশ্লিষ্ট সূত্রমতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ফ্যাসিস্ট সরকার আমলে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সিলেটে আঁতাতের রাজনীতি করেছেন।

সম্প্রীতির দোহাই দিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও নির্বাচনীসহ বিস্তর ফায়দা হাসিল করেছেন। বিনিময়ে ৫ আগস্ট পরবর্তী নিরাপদ দেশত্যাগে আওয়ামী মেয়র এমপিরা প্রচুর শেল্টারও পেয়েছেন তার কাছ থেকে।

অভিযোগ রয়েছে পদচ্যুত আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক আওয়ামী এমপি শফিউল আলম চৌধুরী নাদেলসহ সিলেটের ভাগা ভাগা আওয়ামী নেতাদের জনরোষ থেকে বাঁচিয়েছিলেন এবং নিরাপদ দেশত্যাগে সর্বাত্মক সহযোগিতা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ তার বলয়ের নেতারা। এমনকি সরকার বিরোধী জুলাই আন্দোলনে কোনো ভূমিকাও ছিলনা সাবেক মেয়র আরিফসহ তার বলয়ের নেতাকর্মীদের।

পক্ষান্তরে জুলাই আন্দোলনসহ স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে আপোষহীন ভূমিকা পালন করেন বিএনপি নেতা কয়েস লোদী।

তাইতো ৫ আগস্ট রাত পর্যন্ত কারাবন্দীও থাকতে হয়েছিল তাকে। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বা স্থানীয় রাজনীতিতে কোনো প্রকার আঁতাত করেননি তিনি।

তাইতো সিলেট সিটির পদচ্যুত মেয়রসহ পলাতক এমপি-মন্ত্রীদের চক্ষুশূলে পরিনত হয়েছেন তিনি। আর এ জন্যই সাম্প্রতিক ঘটনাবলির জন্য একমাত্র সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকেই দায়ী করে বক্তব্য দিয়েছেন পলাতক সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। সুত্র:- দৈনিক সিলেটের সময়

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!