মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিলেটের জাহিদ নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

মোঃশাহেদুল ইসলাম:- কক্সবাজারের রামুতে বাসের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে।

হতাহত ৩ জনই মোটরসাইকেল আরোহী। নিহত জাহিদ (৩০) সিলেটের জাফলং এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট সংলগ্ন বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলা ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন মুসলিম নগর গ্রামের জয়নাল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (রিফাত)। এ ঘটনায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কক্সবাজার অভিমুখি মোটর সাইকেল বহরের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল দুটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!