বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি টিম।

আজ বুধবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউনহল বাজারে মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলো তদারকি কার্যক্রম পরিচালনা করে।
এসময় চাল, ডাল, ডিম, মুরগিসহ কাঁচাবাজারে তদারকি করা হয়। মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন তারা। মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে সংরক্ষণ না করায় বেশকিছু দোকান মালিককে সতর্কও করেন তারা। তবে কাউকে জরিমানা করা হয়নি।
এদিকে, বাজারের অনিয়ম ও মূল্য নিয়ন্ত্রণের জন্য এ ধরণের তদারকি চলমান রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!