বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

উত্তরা থেকে উপাধ্যক্ষ আব্দুস শহীদ গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!