বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

রাশিয়ার ক্রিমিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নি/হ/ত ২৯

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৯ আরোহীই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের। 

মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ ক্রিমিয়ার আকাশসীমায় নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করা হচ্ছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—অর্থাৎ ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নেই। ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে।  

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!