বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানবিরোধী সামরিক অভিযানের ব্যয় আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প সিলেট মহানগর যুবদল নেতার মায়ের অসুস্থতায় হাসপাতালে যুবদল নেতৃবৃন্দ কৃষক শ্রমিক সমবায় সমিতি’র আত্মপ্রকাশ গোয়াইনঘাটে কৃষি খামার প্রতিষ্ঠায় বাধা ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি কারবার সিলেটে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়কারী দুই চাঁদাবাজ আটক সিলেটে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি বিশ্বনাথে এক তরুণের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার ভূমধ্যসাগরে ১২ জনের মৃ/ত্যু/র ঘটনায় সুনামগঞ্জের ৪ জনের বিরুদ্ধে মামলা

কুপিয়ে হ/ত্যা/র পর নদীতে ভাসিয়ে দেওয়া হয় কৃষকের লা শ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে কুপিয়ে হত্যাকাণ্ডের পর আজগর আলী (৫৫) নামে এক কৃষকের নগ্ন লাশ ভাসিয়ে দেওয়া হয় সীমান্ত নদী জাদুকাটায়।

সোমবার (৩০) মার্চ বেলা সাড়ে ১২টার সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই জানান, সকালে পুলিশি হেফাজতে ওই কৃষকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কৃষক আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর উওর হাটির মৃত ইসমাঈল মিয়ার ছেলে।

তিনি পেশায় একজন কৃষক।  স্ত্রীসহ ২ ছেলে ও এক মেয়ের জনক। থানার এসআই আরো জানান, দুবৃক্তরা পূর্ব পরিকল্পিতভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যাকাণ্ড শেষে রোববার মধ্যরাত পরবর্তী সময়ে আজগর আলীর নগ্ন মরদেহ সীমান্ত নদী জাদুকাটায় ভাসিয়ে দেয়।

সকালে খবর পেয়ে তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের পশ্চিম তীর থেকে ভাসমান মরদেহ পুলিশ উদ্ধার করে। নিহতের ছেলে সৈয়দ মিয়া জানান, রবিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে গ্রামের চায়ের দোকানে চা পান করে বাড়ি ফিরবেন বলে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি আজগর আলী।

সোমবার ভোররাতে বিন্নাকুলি গ্রামের পশ্চিম তীরে নগ্ন মরদেহ ভাসার খবর পেয়ে পরিবারের সদস্যরা নদী তীরে গিয়ে আজগর আলীকে শনাক্ত করেন। তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবৃক্তরা পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যাকাণ্ড শেষে কৃষকের নগ্ন মরদেহ নদীতে ভাসিয়ে দেয় মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাঁপা দিতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!