বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানবিরোধী সামরিক অভিযানের ব্যয় আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প সিলেট মহানগর যুবদল নেতার মায়ের অসুস্থতায় হাসপাতালে যুবদল নেতৃবৃন্দ কৃষক শ্রমিক সমবায় সমিতি’র আত্মপ্রকাশ গোয়াইনঘাটে কৃষি খামার প্রতিষ্ঠায় বাধা ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি কারবার সিলেটে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়কারী দুই চাঁদাবাজ আটক সিলেটে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি বিশ্বনাথে এক তরুণের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার ভূমধ্যসাগরে ১২ জনের মৃ/ত্যু/র ঘটনায় সুনামগঞ্জের ৪ জনের বিরুদ্ধে মামলা

বাবাকে কু/পি/য়ে হ ত্যা করল ছেলে

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। সোমবার (৩০ মার্চ) রাতে কুমিল্লা পৌরসভার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর (৫৫) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক আবুল কালামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঘাতক কালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  পুলিশ এবং স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাঠানপাড়া এলাকার আলী আকবরের সঙ্গে ছেলে আবুল কালামের কথা কাটাকাটি হয়। এ সময় আলী আকবরকে ছেলে কালাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘাতক ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় কালামকে গ্রেফতার করে পুলিশ। বাবা-ছেলে দুজনই রিকশা চালক ছিলেন।  এ বিষয়ে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, পারিবারিক কলহের জেরে বাবা ছেলের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় ঘরে থাকা দা দিয়ে আলী আকবরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘাতক আবুল কালামকে গ্রেফতার করেছি। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, বাবা ছেলের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্বজনরা ঘাতক কালামের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করলেও আমরা সে ধরনের উপসর্গ দেখিনি। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!