মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

প্রতারণার অভিযোগে আবারও গ্রেপ্তার হলেন গায়ক নোবেল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
আনাননিয়া শবনম রোজ ও গায়ক নোবেল। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে এক তরুণীকে স্টুডিওতে আটকে রেখে প্রতারণা ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। ডেমরা থানার প্রতারণার একটি মামলায় আদালতের নির্দেশে আবারও গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।

আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাদী আনাননিয়া শবনম রোজ গত বছরের ১৩ আগস্ট আদালতে অভিযোগ দায়ের করেন।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন, নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক। মামলার এজাহারে বলা হয়, দুই পরিবারের সম্মতিতে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়।

পরবর্তীতে নোবেলের ডেমরার বাসায় দেখা করতে গেলে তাকে স্টুডিও কক্ষে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করা হয়। অভিযোগে আরও বলা হয়, এতে বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়।

পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। বাদীর দাবি, প্রেমের সম্পর্কের আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি অর্থ নেয়া হয়েছে। এর আগেও নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

সবশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার আরেক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কারাগারে বিয়ে সম্পন্ন হওয়ার পাঁচ দিন পর তিনি জামিন পান। ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!