সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার থেকেই বাংলাদেশে রোজা শুরু হবে আর বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভা শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) রাতেই শুরু হচ্ছে তারাবিহ।

এরপর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। দেশের কোথাও কোথাও অবশ্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ (বুধবার) থেকেই রোজা রাখছেন মুসলমানরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!