বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পবিত্র শবেবরাত ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিলেটের সোনারপাড়ার বিশিষ্ট সমাজসেবী ও লন্ডন প্রবাসী ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আদনান আহমেদ-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি পালন করা হয়।

এসময় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে আয়োজক আদনান আহমেদ বলেন, পবিত্র শবে বরাতের এই মহিমান্বিত ক্ষণে আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

একই সাথে আমরা দেশনেত্রীর আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সাউদাম্পটন বিএনপি যুক্তরাজ্যের সাবেক প্রচার সম্পাদক আব্দুল মোমিন, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি পানেশ দেব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, শোয়েব আহমদ, এমাদুল ফাহান, আলমগীর হোসেন, সাঈদ হানিফ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, যা এলাকার নিম্নবিত্ত পরিবারের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!