বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ একাধিক ক্রিকেটারকে সুখবর দিয়েছে আইসিসি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটারকে আবারও সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই। আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন একাধিক টাইগ্রেস ক্রিকেটার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই। এছাড়া বড় লাফ দিয়েছেন বাছাইপর্ব জুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক ক্যামিও ইনিংস খেলা সোবহানা মোস্তারী।

১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬ নম্বরে রয়েছেন তিনি। বাছাইপর্বে শুরুর দিকে ভালো করে শেষ দিকে চুপসে যাওয়া শারমিন আক্তার সুপ্তা কিছুটা পিছিয়ে গেছেন। ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে আছেন তিনি। ৫ ধাপ উন্নতি করেছেন ওপেনার দিলারা আক্তার, রয়েছেন ৬৫ নম্বরে।

বোলারদের মধ্যে যথারীতি বাংলাদেশিদের মধ্যে সেরা রাবেয়া খান, রয়েছেন নিজের আগের ১৪তম অবস্থানেই। ৮ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন নাহিদা আক্তার। শুরুর দিকে ভালো করলেও শেষ দিকে কিছুটা পড়তির দিকে থাকায় ৩ ধাপ পিছিয়ে ফাহিমা খাতুন নেমে গেছেন ৩৩ নম্বরে।

বিশাল লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ এগিয়ে ১০০ এর বাইরে থাকা স্বর্ণা এখন রয়েছেন ৭৪ নম্বরে। এছাড়া বোলারদের মধ্যে বিশাল লাফ দিয়েছেন মারুফা আক্তারও। ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০তে ঢুকেছেন মারুফা। বর্তমানে ৯২ নম্বরে রয়েছেন তিনি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বেথ মুনি এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে অ্যানাবেল সাদারল্যান্ড শীর্ষস্থান ধরে রেখেছেন, দুজনই অস্ট্রেলিয়ান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!