সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

যুক্তরাজ্য বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রদান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর হোসেন স্বদেশ প্রত্যাবর্তন করলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার  (৩০ জানুয়ারি) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বন্ধুমহল এবং সিলেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে এই সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মুকিত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপি’র উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, যুক্তরাজ্য বিএনপি’র আন্তর্জাতিক সম্পাদক আশরাফ গাজী, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সদস্য কাজী মনি, বিএনপি নেতা মুহিত আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রাজন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম বাদল. মহানগর বি এন পির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন রানা।

কূষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ।জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি,  জেলা বিএনপি’র সদস্য আব্দুল ওয়াহিদ, দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুম আলম, জাবেদ আমিন সেলিম, কামাল আহমদ, মহানগর জাসাস নেতা সাংবাদিক এনাম রহমান, নাজির আহমদ তুহিন আহমেদ রাজন আহমদ সাব্বির আহমদ শহিদুল ইসলাম আনা মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে সংবর্ধিত অতিথি বিএনপি নেতা বিএনপি নেতা হাজী জাহাঙ্গীর হোসেন বলেন, আগামীর সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষকে বিজয়ী করার কোন বিকল্প নেই। তাই সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি’র পার্থীর পক্ষে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে অবস্থানকালে আমি ধানের শীষের প্রার্থীদের পক্ষে মাঠে থেকে নির্বাচনী প্রচারণা চালাবো। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বিজয় আমাদের সুনিশ্চিত। তিনি শত ব্যস্ততার মধ্যেও বিমানবন্দরের সবাই উপস্থিত হয়ে সংবর্ধনা প্রদান করায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!