সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মানবাধিকার রক্ষায় আপসহীন ভূমিকা রাখতে হবে : অ্যাড. এমাদ উল্লাহ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেছেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় বিএমবিএফ-এর মতো সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। আর্তমানবতার সেবা এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে নবগঠিত মহানগর কমিটিকে রাজপথে ও আইনি ময়দানে আপসহীনভাবে কাজ করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিএমবিএফ সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি জুবের আহমদ লস্কর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সংগঠনের মহাসচিব এস এম সাইফুর রেজা, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও সেন্ট্রাল অর্গ্যানাইজার মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রচার সম্পাদক মো: ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদিকা সিরিন আক্তার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো: মোছলেহ উদ্দিন, দস্তর সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক  মোছা: আম্বিয়া বেগম, শিক্ষা ও সংস্কৃতি  সম্পাদক ফাহমিদা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক ইমন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং সংবর্ধিত অতিথি জুবের আহমদ লস্করকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সিলেটের অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!