বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিএনপির মহাসচিবের সাথে সাবেক এমপি শফি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

আমেরিকায় সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক এমপি, বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে তার নির্ধারিত হোটেলে গেলে শফি আহমদ চৌধুরী তার সাথে এই সাক্ষাতে মিলিত হন।

এ সময় তিনি বিএনপির মহাসচিবের শারীরিক অবস্থার খোজ খবর নেন। আলহাজ্ব শফী এ চৌধুরী জানান এটা মূলত সৌজন্য সাক্ষাৎ। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে জেল জুলুম খেটে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য আলহাজ্ব শফী আহমদ চৌধুরী মহাসচিব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!