সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

পাত্র সম্প্রদায়ের পাশে একযুগ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে একযুগ ধরে সংস্কৃতি কর্মী ও নাট্যকার রীমা দাস প্রতিবছর সিলেটের পাত্র সম্প্রদায়ের শিশু কিশোর, বয়স্ক নারী পুরুষ ও বিধবাদের মাঝে নতুন কাপড় বিতরণ করেন।

এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর রবিবার সিলেটের পিরেরবাজারস্থ পাত্র সম্প্রদায়ের মাঝে দুর্গাপুজার নতুন কাপড় বিতরণ করেন তিনি।

রীমা দাস বলেন, “আনন্দ ভাগাভাগি করে  নিতে হয়, ছড়িয়ে দিতে হয়। প্রতি বছর যেমন আমরা দুর্গা মায়ের জন্য অপেক্ষায় থাকি, ঠিক তেমনই আমিও প্রতিবছর তাদের সঙ্গে এই দিনটি কাটানোর জন্য অপেক্ষায় থাকি।

আমার পুজা শুরু হয় ৫০ জন শিশু কিশোর, বিধবা আর বয়স্ক নরনারীদের নতুন কাপড় কেনাকাটার মধ্য দিয়ে।” পাত্র সম্প্রদায়ের মাঝে নতুন কাপড় বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বেসিক ব্যাংক পি এল সি জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক নির্মল কান্তি তালুকদার, সংস্কৃতিকর্মী উত্তম কাব্য ও নাট্যকার মোস্তাক আহমেদসহ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!