বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

যৌথবাহিনীর অভিযানে নিহত প্রসঙ্গে যা জানালো আইএসপিআর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত ও ৫ সন্ত্রাসীকে আটকের তথ্য দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এ সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল অভিযান চালায়।

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর। সুত্র:- বাংলা ট্রিবিউন

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!