বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়।

নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তথ্য সুত্র:- বাংলা ট্রিবিউন

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!