সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার অন্যতম আসামী হাবিবুরকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবক হাবিবুর রহমান (২২) হবীগঞ্জ জেলার নবীগঞ্জ থানার লতিবপুর গ্রামের লিলফর মিয়া ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজারে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে মৃত্যুবরণ করেন তিনি। সোহানের মৃত্যুর ঘটনায় তার পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, ‘সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!