রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, হটলাইন চালু হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান সিলেটে ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক বালাগঞ্জে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবক নিহত কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির

হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে।

কোনো জাহাজকেই এই প্রণালি দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত কৌশলগত পানিপথ হরমুজ প্রণালি। রেভল্যুশনারি গার্ডস কর্পসের পক্ষ থেকে এই পানিপথে চলাচলকারী জাহাজগুলোকে প্রণালিটি বন্ধের বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে।

হরমুজ প্রণালি সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। বিশেষ করে বিশ্বজুড়ে তেল পরিবহনে এই রুট সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই পথে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!