বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টাসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রীয়াধীন।

শামিমা শাহরিয়ার জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁর স্বামী ট্রাফিক পুলিশের সুপরিচিত কর্মকর্তা শাহরিয়ার।

উল্লেখ্য, আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান।

পরবর্তীকালে ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তবে ২০২২ সালের ২১ জুলাই তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!