রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সাংবাদিক আবুল মুহাম্মদের ইন্তেকাল, প্রথম সকালের শোক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার সময় মাছিমপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অনলাইন পোর্টাল প্রথম সকালের প্রকাশক এইচ এম চৌধুরী ইমন ও সম্পাদক সলিম আহমদ সলু। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!