সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সাংবাদিককে লা ঞ্ছি তে র অ ভি যো গ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার সাংবাদিক আরিফ সম্রাটের উপর মব সৃষ্টি করে হামলার চেষ্টা ও জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদ (২৬) সহ অজ্ঞাত কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা হাজী মঞ্জুর, কিশোর গ্যাং লিডার সৈকত, নাজিরসহ ২০/১৫ জন লোক পুলিশের সম্মুখেই ভুক্তভোগী সে সাংবাদিককে সাসাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।

সাংবাদিক আরিফ সম্রাট জানান, গত ২৮ আগস্ট রাত ৮টা ১৩ মিনিটে খোলামোড়া নবাবচর শাহজাহান রোড এলাকায় তার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরের পক্ষ নিয়ে অভিযুক্তরা জনসম্মুখে তাকে হুমকি দেয় ও লাঞ্ছিত করে। ঘটনাস্থলে পুলিশ থাকায় এ যাত্রায় তিনি বেঁচে যান বলেও জানান তিনি।

এর আগে গত জুলাই আন্দোলনে ৪ আগস্ট ঘাটারচরে আওয়ামী লীগের একটি মিছিল থেকে ছাত্র জনতার উপর হামলা ও গুলির একটি ভিডিও ধরা পড়ে সাংবাদিক আরিফ সম্রাট এর ক্যামেরায়। পরবর্তীতে সেই ভিডিওটি ব্যাপকভাবে প্রচার হলে অনেকেই গ্রেফতার হন যার মাঝে অভিযুক্তদের স্বজনরাও ছিল।

ধারণা করা হচ্ছে এর পর থেকেই তারা সাংবাদিক আরিফ সম্রাট এর বিরুদ্ধে চক্রান্ত করছে। আরিফ সম্রাট বলেন, আমাকে সামাজিক ভাবে কোণঠাসা এবং হেয় করতে জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, বিষয়টি আমরা গভীর ভাবে তদন্ত করছি। সাংবাদিকের উপর হামলা হলে অভিযুক্তকে অবস্যই আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!