বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সততা ও নিষ্ঠায় সিপার এয়ার সার্ভিস সিলেটবাসীর আস্থায় পরিণত হয়েছে

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে ৩৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে সিলেট অঞ্চলে ট্রাভেল এজেন্টদের সুপরিচিত প্রতিষ্ঠান সিপার এয়ার সার্ভিস। এ উপলক্ষে গত সোমবার রাতে নগরীর একটি অভিজাত কনভেনশন হলে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানমালার। ৩৫ বছর পূর্তিতে সিপার এয়ার সার্ভিসের পক্ষ থেকে ট্রেভেল ট্রেডে ২৫ বছর বা তারও বেশী সময় ধরে যাত্রীসেবায় কাজ করছেন- এমন  ১০ জনের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।

তারা হলেন- সুভাস চন্দ্র সেন চৌধুরী, হামিদুর রশিদ চৌধুরী, মো. জামাল উদ্দিন, মো. আবু জাফর, আব্দুল্লাহ জাহেদ, সেলিম আল রাজী, রুপশ্রী পৈত্য, ফরহাদ আহমদ চৌধুরী, মো. মারুফ আহমদ ও পঙ্কজ কুমার বড়ুয়া।

এছাড়া, সিলেটে সুদীর্ঘ দিন থেকে ট্রেভেল ব্যবসায় অবদান রাখায় আব্দুল মুকিত চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সততা ও নিষ্ঠার কারণে সিপার এয়ার সার্ভিস সিলেটবাসীর মনে আস্থার জায়গা করে নিয়েছে। এটি শুধু ট্রাভেল এজেন্সিতেই সীমাবদ্ধ নয়, একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পরিচ্ছন্ন ট্রেভেল ব্যবসায় এ প্রতিষ্ঠানের ভূমিকা দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন বক্তারা।

দি বাংলাদেশ মনিটর এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক শরিফুল আলম, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক হাফিজ আহমদ, সাউদিয়া এয়ারলাইন্সের জেনারের ম্যানেজার মো. রফিকুল ইসলাম, জাজিরা এয়ারলাইন্সের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার কুনতাল আওলাদ, ওমান এয়ারলাইন্সের সিনিয়র ম্যানেজার মো. জাহিদুল হাসান, থাই এয়ারওয়েজের সিনিয়র সেল্স ম্যানেজার শফি উল আলম, এয়ার এস্ট্রার চীফ কমার্শিয়াল অফিসার মেছবাহ উল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের হেড অব সেল্স শফিকুল ইসলাম, এয়ার আরাবিয়ার কান্ট্রি ম্যানেজার মবিন রশিদ, ক্যথোপেসিফিক এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজার সালেহ আহমদ, মালেশিয়ান এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজার মো. আল ইসমাঈল মোল্লা, নভো এয়ারের ডেপুটি ম্যানেজার মার্কেটিং এন্ড মিডিয়া কমিউনিকেশন নিলাদ্রি মহারত্ম. এয়ার কমার্স এর এক্সিকিউটিভ ডাইরেক্টর সৈয়দ মোহাম্মদ ফাহিম হাসান, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ই ইউ শহীদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, আটাব এর সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, হাব এর সাবেক সভাপতি মনসুর আলী খান প্রমুখ।

অনুষ্ঠানে সিপার এয়ার সার্ভিসের সত্বাধিকারী এবং সিইও খন্দকার সিপার আহমদ বলেন, মানবসেবার উদ্দেশ্যেই ট্রাভেল ব্যবসায় যুক্ত হয়েছি। যতদিন বেঁচে থাকবো এই ব্রত নিয়েই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে দি বাংলাদেশ মনিটর এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, এভিয়েশন জগতের উজ্জল নক্ষত্রে পরিণত হয়েছে সিপার এয়ার সার্ভিস। তার পথচলা ব্যতিক্রমী।

খন্দকার সিপার আহমদ প্রতিপক্ষকে নিয়েও কাজ করেন। আজকের অনুষ্ঠান তার প্রমাণ।  ট্রাভেল ব্যবসায় থেকেই তিনি সিলেট চেম্বার অব কমার্সকে নেতৃত্ব দিয়েছেন।  ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ দেশী-বিদেশী ১২টি এয়ার লাইন্সের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

এছাড়া, সিলেট অঞ্চলের ট্রেভেল ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্থরের লোকজন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আহমেদ আব্দুল বাসিত। আব্দুল্লাহ মাসুমের সঞ্চালনায় সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সিপার এয়ার সার্ভিসের পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী ও খন্দকার কাওসার আহমদ ববি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!