রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, হটলাইন চালু হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান সিলেটে ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক বালাগঞ্জে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবক নিহত কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির

বালাগঞ্জে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবক নিহত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিলেটের বালাগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ইসমাইল আলী বালাগঞ্জ ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালজুড় বাজারে ঘটে যাওয়া এ ঘটনাটির তথ্য নিশ্চিত করেছেন, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারোনার ঘটনায় ইসমাইল আলীর বড় ভাই মামুনের সঙ্গে ছাত্রদল কর্মী হাসানের বিরোধের সৃষ্টি হয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসমাইল গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন যুবক মারা গিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!