বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ফেসবুক লাইভে এসে আ ত্ম হ ত্যা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামের এক তরুণী। বুধবার নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পাখির বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। বাবার নাম ইদ্রিস আলী। এক ব্যক্তির পালিত মেয়ে হিসেবে রাজশাহীতে থাকতেন। পড়াশোনা করেছেন নবম শ্রেণি পর্যন্ত। তবে ইতোমধ্যে পাখি মাদকাসক্ত হয়ে পড়েছেন বলে জানায় পুলিশ। 

স্থানীয়রা জানায়, ভারতের এক যুবকের সঙ্গে পাখির প্রেমের সম্পর্ক হয়। সম্প্রতি ওই সম্পর্কের টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার এই সিদ্ধান্ত নেন। আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন।

মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’ এর দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী। ’ এ ছাড়া গলায় ফাঁস দেওয়ার আগমুহূর্তে কথিত প্রেমিকের উদ্দেশে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লেখা একটি কাগজের ছবি পোস্ট করেন।

পরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা ওড়না কেটে ঝুলন্ত মরদেহটি নিচে নামান। এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নবম শ্রেণির পর মেয়েটির আর পড়াশোনা হয়নি।

ভারতের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় তার। সেদিকে টানাপোড়েন ছিল।  প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মাদকাসক্ত হয়ে গিয়েছিলেন। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!