রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ফয়েজ আহমদ দৌলতকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার অভিনন্দন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ সভাপতি ও সিলেট জেলা তাঁতী দলের নবনির্বাচিত আহবায়ক ফয়েজ আহমদ দৌলতকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মল্লিক মুন্না, আব্দুল হাদি পাবেল, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, সহ সভাপতি কুতুবুর রহমান।

নেতৃবৃন্দ বলেন, ফয়েজ আহমদ দৌলত একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও তরুণ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে সংগঠন ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁতী দলের নবনির্বাচিত আহবায়ক হিসেবে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!