বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

প্রথম আলোর একজন সংবাদকর্মী জানান, বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটছে। প্রথম আলোর কর্মীরা সবাই ভেতরে অবস্থান করছেন। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়।

এদিকে আজ দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে।

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার (২১ ও ২২ নভেম্বর) প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল বিক্ষোভকারী। বাংলাদেশের জনগণের ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টারের সামনে জুমার নামাজও আদায় করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!