বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানবিরোধী সামরিক অভিযানের ব্যয় আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প সিলেট মহানগর যুবদল নেতার মায়ের অসুস্থতায় হাসপাতালে যুবদল নেতৃবৃন্দ কৃষক শ্রমিক সমবায় সমিতি’র আত্মপ্রকাশ গোয়াইনঘাটে কৃষি খামার প্রতিষ্ঠায় বাধা ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি কারবার সিলেটে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়কারী দুই চাঁদাবাজ আটক সিলেটে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি বিশ্বনাথে এক তরুণের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার ভূমধ্যসাগরে ১২ জনের মৃ/ত্যু/র ঘটনায় সুনামগঞ্জের ৪ জনের বিরুদ্ধে মামলা

তাহেরীর নামে হেফাজতে ইসলামের মামলা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মামলাটি গত ৮ সেপ্টেম্বর (সোমবার) বিজয়নগর থানায় রেকর্ড করা হয়। এতে দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফয়েজিয়া দরবার শরীফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে বিজয়নগর থানা পুলিশ মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!