বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ভুয়া এএসপি সিলেটের রাজন গ্রেপ্তার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বাশার পুলিশ বক্সের সামনে পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে জাকির আহমেদ চৌধুরী ওরফে জাকারিয়া আহমেদ তাপাদার রাজন (৩৪) নামে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৪ জুন) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ডিবি পুলিশের তিনটি ওয়াকিটকি, তিনটি রিপ্লেটিং বেল্ট, একজোড়া হ্যান্ডকাব, দুইটি মোবাইলফোন, একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগাজিন, কালো রঙের ব্যাগ ভর্তি ১৫-১৬ ইঞ্চি দৈর্ঘ্যরে একটি ধারালো অস্ত্র, তিনটি কটি, সীমবিহীন একটি স্মার্টফোন ও বিভিন্ন ডিভাইসসহ ডাকাতি করার সরঞ্জামাদী জব্দ করে।

আন্ত:ডাকাতদলের ৫/৭সদস্য পুলিশের পোশাকে তারা দীর্ঘদিন ধরে পরিবহনে ডাকাতি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

জাকারিয়া আহমেদ সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবরের ছেলে। এছাড়া এডিশনাল এসপির পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৮নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরী নামে এক নারীকে গত চার বছর আগে তিনি বিয়ে করেন।

তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারিয়া চৌধুরীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই মো. রিয়াদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জাকারিয়া আহমেদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী জানান, গ্রেপ্তার জাকারিয়া আহমেদ ঢাকার মান-চিন্তা সংগঠনের সক্রিয় সদস্য। তার সহযোগী ডাকাত দলের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে।

তিনি অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাকাণ্ড পরিচালনায় জড়িত রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!