রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

জগ্ননাথপুরের প্রবীন সাংবাদিক কায়েস চৌধুরী আর নেই

জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রবীন সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি স্ত্রী, ৪ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীন সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরীর ছোট ভাই আজমল চৌধুরী সাজ্জাদ মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, প্রবীন সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরী দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বুধবার সকাল ১১ টায় মরহুমের নামাজে জানাজা নিজ নিবাস উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামস্থ শাহী ঈদগাহ মাঠে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!