বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানবিরোধী সামরিক অভিযানের ব্যয় আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প সিলেট মহানগর যুবদল নেতার মায়ের অসুস্থতায় হাসপাতালে যুবদল নেতৃবৃন্দ কৃষক শ্রমিক সমবায় সমিতি’র আত্মপ্রকাশ গোয়াইনঘাটে কৃষি খামার প্রতিষ্ঠায় বাধা ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি কারবার সিলেটে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়কারী দুই চাঁদাবাজ আটক সিলেটে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি বিশ্বনাথে এক তরুণের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার ভূমধ্যসাগরে ১২ জনের মৃ/ত্যু/র ঘটনায় সুনামগঞ্জের ৪ জনের বিরুদ্ধে মামলা

এরশাদ উল্লাহ নয়, টার্গেট ছিল বাবলা : সিএমপি কমিশনার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, বিএনপি নেতা এরশাদ উল্লাহ ঘটনার টার্গেটে ছিলেন না, টার্গেটে ছিল নিহত সরওয়ার বাবলা। স্ট্রেট বুলেট বাবলার গায়ে লেগেছে। যেখানে ঘটনা ঘটেছে সেটি বাবলার এলাকা ছিল। যারা করেছে তারা বাবলার প্রতিপক্ষ।

নির্বাচনের আগে এরকম একটি ঘটনা শুরুতেই দুর্ঘটনা; এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না, এটা নিঃসন্দেহে বলা যায়। বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল গেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিএমপি কমিশনার।  এর আগে বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সঙ্গে প্রচারণায় অংশ নেন সরোয়ার।

এতে এরশাদ উল্লাহ, সরোয়ার ও শান্তসহ পাঁচজন গুলিতে আহত হন। তাদের মধ্যে সরোয়ারের মৃত্যু হয়। সিএমপি কমিশনার বলেন, এরশাদ উল্লাহ গণসংযোগ করবেন, এই স্থানে যাবেন সে ব্যাপারে পুলিশকেও জানানো হয়নি।

এই সন্ত্রাসীদের আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। নির্বাচনকে ব্যাহত করতে এটা করা হয়েছে, সেটা এখন বলা ঠিক হবে না। এর ফলে নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস হয় না।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!