বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানবিরোধী সামরিক অভিযানের ব্যয় আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প সিলেট মহানগর যুবদল নেতার মায়ের অসুস্থতায় হাসপাতালে যুবদল নেতৃবৃন্দ কৃষক শ্রমিক সমবায় সমিতি’র আত্মপ্রকাশ গোয়াইনঘাটে কৃষি খামার প্রতিষ্ঠায় বাধা ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি কারবার সিলেটে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়কারী দুই চাঁদাবাজ আটক সিলেটে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি বিশ্বনাথে এক তরুণের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার ভূমধ্যসাগরে ১২ জনের মৃ/ত্যু/র ঘটনায় সুনামগঞ্জের ৪ জনের বিরুদ্ধে মামলা

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপির সম্পাদক নির্বাচিত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।  শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান বাচ্চু। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।  বিএনপি সূত্র জানায়, ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!